বিশ্ব মানচিত্রে স্থান করে নেওয়ার ৫১তম বার্ষিকীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বির্নিমানের প্রত্যয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা শাখা।
বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা; চালিয়ে ছিল নৃশংস গণহত্যা।
২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই আহ্বানে সাড়া দিয়ে মুক্তিকামী বাঙালি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল।
শনিবার সকালে বাংলার সূর্যসন্তানদের অতুলনীয় ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন- সমকাল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ, সিলেটের সহ-সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, প্রচার সম্পাদক প্রহর দাশ পার্থ, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায় তৃষা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫৭
আইটি ল্যাব সলিউশন্স লি.