প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ১৮:৫১ (বুধবার)
সিলেট মুক্তিযুদ্ধা সন্তান সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সিলেট মুক্তিযুদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখা।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. মনিক মিয়া, সিলেট মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সভাপতি মো. জিয়া, সহসভাপতি জুয়েল মিয়া, সাইফুল ইসলাম, জামিলুর রহমান, রতিনঢ়, সুলতান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর