নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিসবটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এখানে বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম, উপজেলা ভ‚মি অফিস, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু
আইটি ল্যাব সলিউশন্স লি.