মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল ২৫ মার্চের কালো রাতের গণহত্যা স্মরণে রাত ৯টা ১ মিনিটে বাতি নিভিয়ে অন্ধকার কর্মসূচী, ২৬ মার্চ শনিবার ভোর ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, পরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং রাত ৮টায় ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নুরুদ্দীন আহমদ এডভোকেট উদ্বোধনী বক্তব্য রাখেন।
এসময় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেট, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশীদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.