প্রাইভেট স্কুল এন্ড টিচার্স এসোসিয়েশন বাংলাদেশ কুইজ প্রতিয়োগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের সিলেট সদর উপজেলা ১নং জালালাবাদ ইউনিয়নের দিগলবাক নোয়াগাঁও গ্রামে বি.এম.ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রাইভেট স্কুল এন্ড টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ চেয়ারম্যান এম.এ.খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.আলিম পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়াবাউদুল্লাহ ইসহাক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- হাটখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজীর উদ্দিন, প্রাইভেট স্কুল এন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আব্বাস উদ্দিন খানও শিক্ষা সচিব সফির উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- তোফাজ্জল আহমদ, শরীফ আলী মেম্বার, হাঃ মোঃ রফিকুল ইসলাম (ইসলামগঞ্জ বাজার মসজিদ), বদর উদ্দিন বাচ্চু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান খালেদ আহমদ, শিক্ষানুরাগি ফুলমিয়া আহমদ এবং বি.এম.ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবুন্দরা ৫০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অতিথিবৃন্দরা বক্তব্য বলেন প্রাইভেট স্কুল এন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম.এ.খায়ের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করে নতুন ভাবে সদর উপজেলা ভিত্তিক কমিটি গঠন করার ঘোষণা দেন এবং সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.