মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন কলোনিতে রান্না ঘরের চুলার আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার (২৮ মার্চ) দুপুরে দক্ষিণ রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা নাছিমা বেগমের ঘরে হঠাৎ আগুন ধরে যায়। তখন পার্শ্ববর্তী ঘর আব্দুল মান্নান ও হাবিবুর রহমানের আংশিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নাছিমা বেগম জানান, দুপুরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলেই হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলেয়মান আহমদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসআিএসি/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.