সিলেটের জৈন্তাপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘হাইজিন প্রমোশন সচেতনতামূলক ও জরিপ পরিচালনা বিষয়য়ক অবহিতকরণ’ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রল্প’র আওতায় এনজিও কর্তৃক উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.