বহুল প্রতীক্ষিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা হয়েছে।
মঙ্গলবার নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দ মিলে উপজেলা সদরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নব গঠিত স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল ইসলাম কামরান, সহ-সভাপতি আব্দুর রহমান লিমন, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান স্বপন, সহ-সভাপতি বাবু আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দীন আহমেদ রাজু, আব্দুল্লাহ আল সায়মন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রাজন, দপ্তর সম্পাদক উজ্জ্বল চন্দ্র।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ সাধারণ সম্পাদক মাল্লুম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ প্রমুখ।
এর আগে নব গঠিত কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২৪
আইটি ল্যাব সলিউশন্স লি.