প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২ ১৮:৫২ (শনিবার)
কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসান ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে এ জনঅবহিতকরণ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশাইদ আলীর পরিচালানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ তথ্য কমিশন সহকারী পরিচালক (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন, মেয়র মো. জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আখলাকুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আনন্দমহন সিংহ, সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব তরপদার প্রমুখ।

এ সভায় শিক্ষক জনপ্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৮