প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২ ২০:৫৪ (শনিবার)
শহীদ মিনারে সিলেট জেলা বিএনপির অনশন কর্মসূচী বুধবার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

উক্ত কর্মসূচী বুধবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচীকে সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২