ঐতিহ্যবাহী মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের নতুন সহচরদের দীক্ষা ও ২০২২ সালের ক্রু কাউন্সিল ঘোষণা সম্পন্ন হয়েছে।
বুধবার এমসি কলেজে এ ক্রু কাউন্সিল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মো. সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ ও মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি পান্না রানী রায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
আরও উপস্থিত ছিলেন- আর.এস.এল আব্দুল খালেক, সহযোগী অধ্যাপক উদ্ভিদবিদ্যা বিভাগ, আর. এস. এল শেখ মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, জি আর এস এল ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, জি আর এস এল ও উডব্যাজার শাহনাজ বেগম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিদ্যা বিভাগ, সাবেক এস.এর.এম বেল্লাল হোসেন বাপ্পি।
২০২২ সালের ক্রু কাউন্সিলের ‘ক’ ইউনিটের এসএরএম হয়েছেন গোলাম কিবরিয়া, ‘খ’ ইউনিটের এস.আর.এম শাহ আলম, ‘গ’ ইউনিটের এস.আর.এম মহসীন আলম৷ গার্ল ইন ইউনিটের জি এস আর এম হয়েছেন আন্নামা চৌধুরী।
অনুষ্ঠানে শুরুতে সকালে ভিজিল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। অতিথিদের বক্তব্য শেষে নতুন বিশ জন সহচর দের দীক্ষা দেওয়া হয়। এবং ২০২২ সালের ক্রু কাউন্সিল ঘোষণার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮
আইটি ল্যাব সলিউশন্স লি.