সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কে দীর্ঘ এক যুগ পরে উন্নয়ন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক সংস্কার ও নতুন করে সড়ক নির্মাণসহ দুই ধাপে এই সড়কে প্রায় ৮ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার।
সড়ক উন্নয়ন কাজের প্রথম থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা যায়, হাওরের ঢেউ থেকে সড়ক সুরক্ষিত রাখতে ব্লক বসানোর ক্ষেত্রে একাধিক স্থানে পুরাতন ডিসটেম্পার ব্লক হচ্ছে। পুরাতন এসব ব্লক বসানোর কারনে কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এড়াও সড়কের লাউয়া নদী থেকে গুইড়াখাল সেতু পর্যন্ত নতুন করে মাটি ফেলে সড়ক নির্মাণ কাজের রুলার দিয়ে মাটি কম্পেকশন করার কথা থাকলেও মাটি ভরাটের কাজ শেষ পর্যায়েও কোনো রুলার ব্যবহার করা হয়নি। তাছাড়া সাব কন্টাক্টর দিয়ে সড়কে মাটি ফেলায় লাভলোকসানের মাপকাটিতে অনিয়ম করা হচ্ছে। এছাড়াও সড়কের পুরাতন ব্যবহৃত অনেক পুরানো ও নষ্ট হয়ে যাওয়া ইট স্তুপ করে রাখা হয়েছে সড়কের পাকাকরণের কাজে আদলি হিসবে ব্যবহারের জন্য।
পাকাকরণ ও মাটি ভরাটসহ সড়ক সংস্কার কাজে দুইধাপে প্রায় ৯ কোটি টাকার কাজ চলমান থাকলেও ওয়ার্ক অর্ডারের বিলম্বে কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান।
ধীরগতিতে চলা কাজ চলতি মৌসুমে শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে সীমাহীন ভোগান্তি প্রতিনিয়ত চলাচল করছেন এলাকার অন্তত ২০ হাজার মানুষ।
সুয়েব আহমদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন পরে আমাদের কাঙ্ক্ষিত সড়কটির উন্নয়ন কাজ হচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান দায়সারা কাজ করছেন। পুরাতন ব্লক রাস্তায় ব্যবহার করা হয়েছে। রাস্তার কাজে অনিয়ম দুর্নীতি হচ্ছে, এ দেখার কেউ নেই।
জুনেদ আহমদ নামের আরেক যুবক বলেন, যে গতিতে কাজ করা হচ্ছে চলতি বছরে শেষ করা যাবে না। কাজ শেষ না হলে মানুষের ভোগান্ত বাড়বে। দ্রুত সময়ে কাজ শেষ করার দাবি জানান।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আল নূর তারেক বলেন, এবছরই কাজ শেষ করা হবে। কাজের মান ভালো করার ক্ষেত্রে কাজ তদারকি করা হচ্ছে।
পুরাতন ব্লক ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, রিপিয়ারিং কাজে কিছু পুরাতন ব্লক ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩৫
আইটি ল্যাব সলিউশন্স লি.