ডারবানের কিংসমিডে টস জিতে ফিল্ডিং নেয়ার সময় নিশ্চয়ই অধিনায়ক মুমিনুল হক ভেবেছিলেন, বোলিং দিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে কাবু করে ফেলবেন শুরুতেই। কিন্তু তার চিন্তার সঙ্গে বাস্তবতার মিল হলো না।
টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। বাংলাদেশের বোলাররা চেষ্টা করে গেছেন টানা। ২৫টি ওভার বল করেও কোনো সাফল্যের দেখা পায়নি তারা।
প্রথম সেশনে ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৯৫ রান। অধিনায়ক ডিন এলগার ৭৬ বল খেলে ৬০ রান নিয়ে উইকেটে রয়েছেন। সমান সংখ্যক বল খেলে ৩২ রান নিয়ে উইকেটে রয়েছেন অপর ওপেনার সারেল এরউই।
তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী কিংবা খালিদ আহমেদ, এই তিন পেসারের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু তারা প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.