সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কন্ট্রাক্টদাররা জালালাবাদ গ্যাসের কার্যক্রমকে গতিশীল করতে সতাতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
কন্ট্রাক্টারদের দায়িত্বশীলতার কারণে গ্রাহকদের কাছ থেকে জালালাবাদ গ্যাস সুনাম অর্জন করছে। এমনকি তারা দায়িত্ব নিয়ে কাজ করার ফলে সরকার লাভবান হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসে বিকাল ৪টায় জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্তা কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায় এর সভাপতিত্বে ও আফতাব উদ্দিন ও নোরে আলম তালুকদার রোমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ গ্যাস এর মহাব্যবস্থাপক মনজুর আহমদ চৌধুরী, এবিএম শরিফ, খান মো. জাকির, সোহরাব হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদিস চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ গ্যাস সি.বি. এ. এর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪
আইটি ল্যাব সলিউশন্স লি.