প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২২ ২০:৫১ (শুক্রবার)
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জিন্দাবাজারস্থ কার্যালয়ে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ আশরাফুল আলম নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় আয়োজিত সভায় বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়।

গত সভায় সদস্য বাচাই কমিটির সিন্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্য হিসেবে আনোয়ার হোসেন এবং মামুন হোসেন ও একরাম হোসেনকে সহযোগী সদস্য এবং আসন্ন মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্য শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু বকর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইদ্রিস আলী, নির্বাহী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সাল।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯