প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২২ ১৬:২০ (বুধবার)
সিলেটে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির পাবলিক হেলথ’ বিভাগের প্রতিনিধিরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির পাবলিক হেলথ বিভাগের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং (বিমুট) সিলেট পরিদর্শণ করেন।

এসময় প্রতিনিধিরা এ প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং প্রতিষ্টানের সকল বিষয় সম্পর্কে অবহিত হন।

শুক্রবার দুপুরে নগরীর শেখঘাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং (বি.মু.ট) সিলেট পরিদর্শণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি এর পাবলিক হেলথ বিভাগে প্রফেসর ডা.সালামত খন্দকার, সহযোগি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড.এবিএম আলাউদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- ‘বিমুট’ সিলেটের ব্যবস্থপনা পরিচালক মোহাম্মাদ ইমরান উদ্দিন এবং কোর্স কো-অডিনেটর ডা. বিশপ্রিয় দাস। পরে তাদেরকে বিমুট সিলেট এর পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়।

পরিদর্শণকালে তারা বলেন, বর্তমান চিকিৎসা ব্যবস্থা ও রোগ নিরুপণে আল্ট্রাসাউন্ড এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের সব দেশেই আল্ট্রাসাউন্ড এর গুরুত্ব রয়েছে। তাই সকল চিকিৎসকগণকে আল্ট্রাসাউন্ড ট্রেনিং গ্রহণের প্রয়োজন রয়েছে।

ডাক্তারদের ক্লিনিকাল প্রাকটিস এর পাশাপাশি এমপিএইচ ডিগ্রি লাভের সুযোগ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন।

বিমুট সিলেট এ প্রতিষ্টানের প্রশংসা করে করে বলেন, তারা যে এ কাজটি করছে এ প্রতিষ্টানের সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের সফলতা কামনা করি।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭