গত ২৬ শে মার্চ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী ৩ মেধাবী ছাত্রের মৃত্যুতে সমগ্র কাতার প্রবাসীদের মধ্যে চলছে শোকের মাতম।
তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত করে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লার প্ররিচালনায় বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ, উপদেষ্টা এস এম ফরিদুল হক, কফিল উদ্দিন, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী বাবু সাংগঠনিক সম্পাদক আল আমিন খান ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।
আরও বক্তব্য রাখেন- নূর আলম, নূরুল আবছার বাবুল, হাবিব ভূঁইয়া, বাবু হারান শীল, মশিউর রহমান মিঠু, সেলিম রেজা, আতিকুল মাওলা মিটু, আল আমিন খান, মিলন জামান, নাসিম, লিমন, শফিকুল আলম তুতু ও আব্দুল হামিদ আরো অনেকে।
কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেএএ/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.