দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবারের সদস্য কমিউনিটি নেতা হোসেন আহমদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ সভা অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সিলেট মিলেনিয়াম এর স্বত্তাধিকারী হোসেন আহমদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ জ.উ.ম আব্দুল মুনইম, যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, সাংবাদিক খালেদ আহমদ ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
অনুষ্টানে এলাকার মুরব্বী শাহ হাবিবুর রহমান ছুফন, জহির আলী, আমিনুর রহমান সাজু, সলমান আহমদ চৌধুরী, কয়েস আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি হোসেন আহমদ বিদ্যালয়ে একটি দৃষ্টি নন্দন গেইট নির্মাণ করে দেন। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে গেইটের উদ্বোধন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮
আইটি ল্যাব সলিউশন্স লি.