সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়াইনঘাটে অপরাধ প্রবণতা কমাতে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ ১৬ স্থানে বসানো হলো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এতে খুশি সাধারণ মানুষ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা। ক্যামেরা ও মনিটর সারাক্ষণ পর্যবেক্ষণ করবেন থানার কর্তব্যরত (ডিউটি) অফিসার। আর এগুলো স্থাপনের ব্যয়ভার বহন করেছেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ী ও সূধি সমাজের ব্যক্তিরা। আমারা শুধুমাত্র উদ্যোগ নিয়েছি। আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে এমনটাই বললেন সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভ‚মিকা রাখবে এই সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা সাধারণ মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে সহয়তা করবে। বিশেষ করে রাতের অন্ধকারে চুরির মতো যে ঘটনাগুলো ঘটে এসব সিসি ক্যামেরার মাধ্যমে দেখে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হবে। নাইট ভিশন এই ক্যামেরাগুলো অত্যাধুনিক। ক্যামেরার সাথে রয়েছে ভয়েজ রেকর্ডার। এলইডি লাইট। যা রাতের বেলায়ও ৮০ মিটার দুর থেকে ছবি ও ভিডিও তুলতে সক্ষম।
এ ছাড়াও উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজারে বসানো হয়েছে আরো ৮ টি সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে বলে উল্লেখ করেন ওসি। বিশিষ্ট ব্যাবসায়ী সাংবাদিক সুবাস দাস বলেন, গোয়াইনঘাট উপজেলা সদরের বাজারে সিসি ক্যামেরা বসানো ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল । তা আজ বাস্তবে রুপান্তরিত করছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম। তিনি বলেন, এতে বাজারের চুরিসহ নানা অব্যবস্থাপনা রোধ ও নিরাপত্তায় বড়‚ ভুমিকা রাখবে।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক বলেন, আগে দেখেছি কোন এলাকায় সামন্য কিছু ঘটলেই স্থানীয় ভাবে প্রভাবশালী কয়েকটি বংশের লোকেরা তাঁদের ক্ষমতার প্রভাব দেখাতে দলবল নিয়ে বাজারে এসে মহড়া দিয়েছেন। লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ করেছেন। এতে ক্ষতি হয়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। ওসি সাহেবের এ উদ্যোগে এটি মনে হয় সারা জীবনের জন্য বন্ধ হলো। আমরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক বলেন, এতে শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর সহিংসতা নয়, স্কুল-কলেজ গামী ছাত্রী ও বাজারে আসা নারীদেরও নিরাপত্তা বাড়াবে।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/
আইটি ল্যাব সলিউশন্স লি.