সিলেট সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত এলাকা টুকেরবাজার শাহপুর দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এলাকার মুরব্বিয়ানদের নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন- এই এলাকায় মসজিদ, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ, নির্মাণ করে একটি আধুনিক ওয়ার্ড গড়ে তোলা হবে। এসব বাস্তবায়নের জন্য সুপরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন করা হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.