প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২২ ১৩:৪৯ (শনিবার)
দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমাতে সরকার কাজ করে যাচ্ছে : ফেঞ্চুগঞ্জে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জ একটি পরিচিত ও সমৃদ্ধশীল উপজেলা। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন আমাদেরকে গ্রামের মানুষের দিকে তাকাতে হবে। সাধারন মানুষের উপকার হয় এমন প্রকল্প দেয়ার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।

রবিবার (১০ এপ্রিল) সিলেটের ফেঞ্চুগঞ্জে এ ছত্তার মমতাজ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।

স্হানীয় চন্ডী প্রসাদ স্কুল মাঠে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ এ ছত্তার মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান শাহীন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, ফেঞ্চুগঞ্জ থানার
অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন।

শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন শাহরিয়ার নাজিম।

অনুষ্ঠানে উপজেলার ৫ ইউনিয়নের ১১শত পরিবারকে মাহে রমদ্বানে ফেঞ্চুগঞ্জ এ ছত্তার মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

সিলেটভিউ২৪ডিটকম / ফরিদ / ডি.আর