প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২২ ২২:৪২ (বৃহস্পতিবার)
সিলামে যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামের টিলাপাড়ার খন্দকার বাড়ির যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী, সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি ও জামেয়া কোরআনিয়া মাদ্রাসা সিলামের সভাপতি ইব্রাহিম আলী খন্দকার দলার পক্ষ থেকে সিলাম এলাকার অসহায় হতদরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ইব্রাহিম আলী খন্দকার দলা ব্যক্তিগতভাবে সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র মাধ্যমে হতদরিদ্রদ্যের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রেখে যাচ্ছেন খন্দকার বাড়ির প্রত্যেকটি পরিবার সমাজের অসচ্ছল মানুষদের সাহায্য-সহযোগিতা করে থাকেন।

তিনি সবার কাছে দোয়া প্রার্থী হলে বলেন, তার একটাই ইচ্ছা- মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের সেবা করে যেতে চান।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী সুহেল খন্দকার, কামাল খন্দকার, জামাল খন্দকার, সিলাম জামেয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবী ফয়জুর রহমান শিকদার, আজির খান মবু শিকদার ও সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর