প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ১৪:৩৬ (বৃহস্পতিবার)
এমইউপিএস’র ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (এমইউপিএস) এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন এমইউপিএস-এর ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী অহিদুজ্জামান, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস, সংগঠনটির উপদেষ্টা সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আখলাকুজ্জামান আশিক এবং এমইউপিএস-এর সদস্যবৃন্দ।

ইফতার মাহফিল শেষে এমইউপিএস-এর আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী ২১, ২২ ও ২৩ মে ২০২২ এমইউপিএস কর্তৃক ‘আর্ট অফ লেন্স’ নামে একটি জাতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর