বুধবারও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়-বৃষ্টির সঙ্গে এ অঞ্চলে থাকতে পারে গরমের অস্বস্তিও।
গত কয়েকদিনের মতো বুধবারও সকাল থেকে সিলেটের আকাশে রয়েছে মেঘের আনাগোনা। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই সময়ে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.