প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ১৭:২৮ (শনিবার)
লালবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের চার তালার ৪১৪ নং কক্ষ থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার খাটখছ গ্রামের উনু মিয়ার ছেলে।

হোটেল কতৃপক্ষ জানায়, নিহত খালেল আহমেদ গতকাল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে হোটেলে আসেন। আজ (বুধবার) দুপুরের দিকে তাকে ডাকাডকি করার পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগছিলেন।

পিবিআই কর্মকতা আজিম পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৪টায় ঘটনা স্থলে আসি। বিষয়টি পুলিশ তদন্ত করছে, বিস্তারিত পরে জানানো হবে।


সিলেটভিউ২৪ডটকম/এনএপি/এসডি-২৪