প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ১৯:০৪ (শনিবার)
নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ ১- মৌসুমে উফশী আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার প্রধান অতিথি হিসেবে বিতরণ করছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ. কে.এম মাকসুদুল আলম, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমেদ বেলাল, দীপন ধর, সাজু আহমেদ।

এময় স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা কর্মকর্তা কর্মচারী, কৃষকগন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩২