ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা 'শান'। এই সিনেমার 'চলো পাখি হই' শিরোনামের গানটির আংশিক প্রকাশিত হয় আগে। এবার পহেলা বৈশাখ উপলক্ষে উন্মুক্ত করা হলো পুরো গানটি।
প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় শিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল।
'শান' সিনেমার পরিচালক এম রাহিম জানান, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কন্টেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেয়া।
এই সিনেমার মাধ্যমে 'পোড়ামন ২' ও 'দহন' এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় সিনেমার শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ’শান’। দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে সিনেমাটি।
ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.