প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২২ ১৯:২৯ (শনিবার)
সাংবাদিক শহীদনূরকে হুমকি: ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ স্বার্থানেশ্বী প্রভাবশালী কতৃক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

বৃহস্পতিবার বিকালে গনমাধ্যমে প্রেরিত এক বার্তায় বেসরকারি টেলিভিশন আরটিভি ও সিলেটভিউর সুনামগঞ্জ প্রতিবেদক সাংবাদিক শহীদনূর আহমেদকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানান।

এক বার্তায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর ও সাধারণ সম্পাদক শিপন আহমদ জানান, সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধের কাজের অনিয়মের ফলে ফসলহানির ঘটনায় বাঁধের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় সাংবাদিক শহীদনূর আহমেদকে নানা ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। যা স্বাধীন সংবাদমাধ্যমের জন্যও হুমকি। ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন না করায়ও হতাশ প্রকাশ করেন তারা। তাই অবিলম্বে হুমকি প্রদানকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

প্রতিবাদ ও নিন্দা প্রকাশকারীরা হলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, সদস্য এম এফ আলী ফয়েজ, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, সিতু সূত্রধর, জয়নাল আবেদিন।

 

সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-২৮