‘জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন’র উদ্যোগে উপজেলাব্যাপী রমজান উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনি বিতরণ সম্পন্ন করেন।
বিতরণে বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি ও ইউপি সদস্য মারুফ আহমদ।
সংগঠনের সহ সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কাওছার আলমের উপস্থাপনায় শেষ দিনে কসকনকপূর, বারঠাকুরী, সুলতানপূর এবং জকিগঞ্জ সদর ইউনিয়নে। উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কসকনকপূর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর এবং সুলতানপূর ও বারঠাকুরী ইউনিয়নে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ করা হয়।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিতরণ কার্যক্রমে আরোও অংশ নেন সংগঠনের দেশে অবস্থানরত সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, সহ কোষাধ্যক্ষ শিহাব আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ প্রচার সম্পাদক নুরুল আমিন শাহান, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ময়নুল হক লস্কর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হুদা,আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল রানা লস্কর নাসির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত উপহার গ্রহনকারী ও সুধীজনের উদ্দ্যেশ্যে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বিগতদিনের কার্যক্রমের স্মৃতিচারণ করেন। সমাজসেবার এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সহ সভাপতি কয়েছ আহমদ সংগঠনের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন।
উল্লেখ্য, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন তার লক্ষ্য অনুযায়ী প্রতিষ্টার পর থেকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়নে নানামুখী ভুমিকা রেখে আসছে। রমজান উপহার বিতরণ এ সংগঠনের বার্ষিক নির্ধারিত কর্মসূচীর একটি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.