প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২২ ১৬:৪৪ (শনিবার)
কমলগঞ্জে বাংলা বর্ষবরণে শোভাযাত্রা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষণে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন চত্বরে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে মাধবপুর শিববাজারে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এদিকে বাংলা পুঞ্জিকাকে অনুসরণ করে চা বাগানগুলিতের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নব বর্ষকে বরণ করে। তার সাথে হিন্দু ধর্মীয় ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার শুভ হালখাতার মাধ্যমে বর্ষ বরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১২