জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মইয়াখালি ও বারহাল ইউনিয়নের শাহগলিতে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মজিবুর রহমান।
শুক্রবার সকাল ৮টায় প্রকল্প পরিদর্শনে গিয়ে এসময় উপকারভোগীদের উপহার সামগ্রী প্রদান করেন।
পরিদর্শনকালে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন প্রকল্পের সুফলভোগী কয়েকটি পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।
এসব পরিবারের কোন সমস্যা হচ্ছে কী না সে ব্যাপারেও জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। ঘরে বসেই খাবার পেয়েছেন। এখানে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।
পরিদর্শন কালে এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) আনোয়ার সাদাত, উপজেলা নির্বাহি অফিসার সুমি আক্তার, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা মাহফুজ আলম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.