বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র একযুগ পেরিয়ে নবরূপে ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেটে অসহায় ছিন্নমূল ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মাই টিভি’র সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস ও ক্যামেরাপার্সন শাহীন আহমেদের আয়োজনে নগরীর মদিনা মার্কেটে ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, আওয়ামী লীগ নেতা সাব্বির খান, সাংবাদিক বদরুর ইসলাম বাবর প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১
আইটি ল্যাব সলিউশন্স লি.