সিলেটের গোলাপগঞ্জে ১২ বছরের এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ছয়ফুল ইসলাম ছফাই (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ভিকটিমের দাদা গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে রাতেই তাকে আটক করা হয়।
ছফাই উপজেলার দক্ষিণ ঘোষগাও এলাকার মধু মিয়ার ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ২৮ মার্চ, ৫ এপ্রিল ও ১১এপ্রিল অভিযুক্ত ছয়ফুল হত্যার ভয় দেখিয়ে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ভিকটিমকে বলাৎকার করে। স্কুলে যাওয়া আসার পথে ছয়ফুল তার গ্যারেজে তাকে তালাবদ্ধ করে বলাৎকার করতেন। ১১ এপ্রিল ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন জানতে চাইলে বিষয়টি সবাইকে জানায়। এ ঘটনার পর গোলাপগঞ্জ থানায় ছয়ফুল ইসলাম ছফাইকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানায়, রাতে তার অবস্থান শনাক্ত করে থানাপুলিশ ছয়ফুলকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ছয়ফুলের বিরুদ্ধে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার মামলা রয়েছে। ওই মামলায় কারাভোগ করে কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। সেই মামলা এখনো চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডিটকম / খালেদ / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.