প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২২ ১৭:৩৫ (শনিবার)
কমলগঞ্জে মণিপুরি থিয়েটারে বিষু উৎসব পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উৎসব পালিত।

শুক্রবারে আদমপুর ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের স্টুডিও নটমন্ডপ ও উন্মুক্ত প্রাঙ্গণে এ উৎসব পালিত হয়।

মণিপুরি থিয়েটারের নটমন্ডপ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঘোড়ামারার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নতুন বছরকে বরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রর্দশনী ও শিশু-কিশোর ও অতিথি শিল্পিদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশিতসহ থিয়েটারের শিশু-কিশোরদের আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। পরে মণিপুরি থিয়েটারের শিশু-কিশোরদের পরিবেশনায় ‘খ্যাতির বিরম্বনা’ নাটক পরিবেশিত হয়।

মণিপুরি থিয়েটারের সভাপতি নাট্যপ্রযোজক শুভাশিস সিনহা সমীরের পরিচালনায় ‘ওহ্ েশ্রীময়ী’ নাটকের ১ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মনিপুরি লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মনিপুরি থিয়েটারের সংগীতশিল্পী শর্মিলা সিনহা, অভিনেত্রী জ্যোতি সিনহা, থিয়েটার কর্মী সজল কান্তি সিনহা, স্বর্ণালী সিনহা, বিধান সিনহা, শুক্লা সিনহা, অরুণা সিনহা প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২০