প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২২ ১৯:৩২ (মঙ্গলবার)
বড়লেখায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে কোর্ট এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আট মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী শনিবার (১৬ এপ্রিল) বিকেলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু