প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ১৬:২৬ (শনিবার)
‘হযরত শাহ জাকারিয়া ইসলামি যুব সংঘ’র ইফতার মাহফিল সম্পন্ন

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়ীস্থ হযরত শাহ জাকারিয়া ইসলামি যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল শনিবার সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর বাসভবনে অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা ইকবাল আহমদ।

মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী এয়ার লাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বদরুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুশ শহীদ, সমাজসেবী খলিলুর রহমান, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত, ল্যান্ডমার্ক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী, শিফা মেডিকেল সেন্টারের সত্ত¡াধিকারী আমিনুল ইসলাম আনহার, বাঘরখলা জামে মসজিদ এর সাবেক মোতাওয়াল্লী আলাউদ্দীন, মকবুল আলী বাঘরখলা (পীর বাড়ি) জামে মসজিদ এর সাবেক মোতোওয়াল্লী শাহ সয়ফুল হোসেন, সৈয়দ মোক্তার আহমদ, বর্তমান মোতাওয়াল্লী শাহ ওবায়দুল হক, বাঘরখলা গ্রামের মুরব্বি মোঃ শফিক আলী, শাহ গুলশান আহমদ, আব্দুল আহাদ, মাওলানা আব্দুল কাদির, সংগঠক সুমেল আহমদ, সুহেল আহমদসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দোয়া পরিচালনা করেন পীর শাহ ফারুক আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮