প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ২২:২৪ (শনিবার)
গোলাপগঞ্জে ‘এহতেশামুল হক শাহিন স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত এহতেশামুল হক শাহিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় হেতিমগঞ্জ শাহারা কমিউনিটি সেন্টারে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দির খান বলেন, নব্বইয়ের দশকে আমার হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করেছিলো এহতেশামুল হক শাহিন। পরবর্তীতে ধারাবাহিকভাবে উপজেলা যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের দায়িত্বে থেকে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে সে। কিন্তু সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার নেতৃবৃন্দদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। আমি জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। শাহিন হত্যার পর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায়দের পাশে যেভাবে দাড়ানো হয়েছে তা অত্যন্ত প্রশংনীয়। আমি এই সংগঠনের সাফল্য কামনা করি। পাশাপাশি আমার সহযোগীতার হাত সময় প্রসার থাকবে। এসময় উপস্থিত অতিথিবৃন্দও শাহিন হত্যার আসামীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে সবাই জোর দাবী জানান।

শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ফাউন্ডেশনের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আলী বাবলু ও শিক্ষা বিষয়ক সম্পাদক মকসুদ উল করিমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মরহুম শাহিনের পুত্র মাহমুদুল হক রিয়াদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর শাফী চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি বদ;রুল ইসলাম, ফরহাদ আহমদ চৌধুরী, আবুল কাহির, সাংগঠনিক সম্পাদক, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, আব্দুল কাদির, প্রচার সম্পাদক মনসুর মুন্না, দপ্তর সম্পাদক ইফতেখার আহমদ সবুজ, সদস্য আব্দুল কাদির, এনামুল হক এনাম, নুরুল হক, সাংবাদিক খালেদ হোসেন, ফাহাদ আহমদ, সাদ্দাম হোসেন, ছাবুল আহমদ, বাপন আহমদ, নাইম আহমদ, সায়েন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শাহিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহিনকে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের উদ্যোগে শাহিন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। তাঁর মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়। প্রতি বছর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায়দের মধ্যে খাদ্য, ত্রাণ ও উপহারসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডিটকম / খালেদ / ডি.আর