প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ২৩:১৯ (বৃহস্পতিবার)
দক্ষিণ সুরমা উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলমকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমদকে সাধারণ সম্পাদক এবং কামাল উদ্দিন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন ৯ জন।

তারা হলেন- যথাক্রমে আব্দুস সালাম, মাসুক উদ্দিন আহমেদ, শাহ আলী রাজা, রফিকুল ইসলাম, আব্দুর রব, রাজ্জাক হোসেন, তপন চন্দ্র পাল, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে ৩ জন রয়েছেন। যথাক্রমে বদরুল ইসলাম, বশির আলী ও আব্দুল আহাদ। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আজাদ আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

দফতর সম্পাদক সুজন উদ্দিন খান, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, শ্রম সম্পাদক পংকী মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল।

সাংগঠনিক সম্পাদক (২) নেছার আলী (৩) তোয়াজিদুল হক তুহিন, সহ-দফতর সম্পাদক ছদরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, কোষাধ্যক্ষ রফিক আহমদ। কমিটিতে সদস্য পদে ৩৫ জনকে রাখা হয়েছে। এছাড়া উপদেষ্টা পদে রয়েছেন ২১ জন।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম