প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২ ১৯:৩৩ (শনিবার)
কাউন্সিলর আজাদের উদ্যোগে শাহপরান (রহঃ) মাজার গেইটে ইফতার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা শাহপরান (রহঃ) মাজার গেইটে এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সামছুর রহমান আওলা’র সার্বিক তত্বাবধানে পাঁচ শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য হিরন মাহমুদ নিপু, মহানগর যুবলীগের সিনিয়র নেতা মিনার আহমদ, ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপলু, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শমশের আলী সারো সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫