প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২ ২০:০৫ (বুধবার)
দোয়ারাবাজারে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক, যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম, সদস্য শফিকুল ইসলাম আর্মি, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১৮ এপ্রিল ) বিকাল ২টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আছদ্দর আলীর নিজ গ্রাম উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের বদরপুর এর পূর্বমাঠে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জানাজায় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, ওসি দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজ্জত আলীসহ হাজারো জনতা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছদ্দর আলী মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ছিলেন। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৩০