প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২ ২০:৩০ (শনিবার)
কুলাউড়ায় আইডিইবির ইফতার মাহফিল সম্পন্ন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের ছামি-ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কুলাউড়া শাখার সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুর রাকিবের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জুড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

এ সময় কুলাউড়া পিডিবি’র নির্বাহী প্রকৌশলী উসমান গণি, কুলাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, পিআইও মো. শিমুল আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, দেশ রূপান্তর ও সিলেটভিউ প্রতিনিধি এস আর অনি চৌধুরী, সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩৩