গোলাপগঞ্জ প্রতিনিধি:: সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশে কৃষি উন্নয়নে সফলতা অর্জিত হয়েছে। কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। এজন্য বর্তমান সরকার কৃষি খাতকে গুরুত্ব দিয়ে কৃষকদেরকে ফসল আবাদের জন্য গুণগতমান সম্পন্ন ফসল, বিনামূল্যে সার, বীজ, প্রণোদনা প্রদানসহ কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এছাড়া ৭০% ভর্তুকি প্রদানের মাধ্যমে কম মূল্যে বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে।
তিনি সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় রাসায়নিক সার, ব্রীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পালের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু উপস্থিত ছিলেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা উপসহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা হরে কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সদস্য কামাল মিয়া, আজমল হোসেন মনি, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনসুর আহমদ ও মসরুর রহমান, ইউপি সদস্য মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, আজমল হোসেন, যুবলীগ নেতা মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, কৃষক প্রতিনিধি চেরাগ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গোলাপগঞ্জ উপজেলার ১ হাজার ৩৯০ জন কৃষকের মধ্যে ৩০ কেজি সার ও ৫ কেজি করে বীজ বিতরণ করা হয় । এছাড়াও সরকারের পক্ষ থেকে (৭০ ভাগ) ১ কোটি ২০ লাখ টাকা ভর্তুকি দিয়ে ১০ লক্ষ টাকা ধরে ৬টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু
আইটি ল্যাব সলিউশন্স লি.