প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২ ১৬:৩৫ (শনিবার)
সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ‌‘স্পর্শ ফাউন্ডেশন’র ব্রেইল বই বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে স্পর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রেইল পদ্ধতিতে মুদ্রিত গল্পের বই বিতরণ ও ইফতার প্রদান করা হয়েছে।


সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পর্শ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাজিয়া জেবিন।


জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, সংগীত শিল্পী কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র দাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সুপারভাইজার রায়হান খান, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন সহ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্পর্শ ফাউন্ডেশন পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল পদ্ধতিতে মুদ্রিত গল্পের বই- আমার বন্ধু রাশেদ, বহুরূপী, খারাপ স্পর্শ না-আ-আ-আ..., বাংলাদেশের জাতীয়, সূর্যের দিন, ব্রাহ্মণের বাড়ির কাকতাড়–য়া, এক ঝুড়ি রূপকথা, মানুষের বন্ধু, লবীর রান্নাঘর, কাব্যে ঈশপের গল্প, দ্যা গিফ্ট অফ দ্যা ম্যাজাই, গহীন অরণ্যের ডাক্তার, দাদিমার হরফ শেখা, স্পর্শের রকমফের বইগুলো প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল গল্পের বই প্রদান করা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বইগুলো পড়ে শিক্ষার্থীরা জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পারবে।

তিনি সমাজের বিত্তবানদেরকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় এগিয়ে নিতে সহযোগিতার আহবান জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬