প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২ ১৫:৫৯ (শনিবার)
নগরীতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা

পবিত্র রমজানে জনগণকে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহের জন্য উদ্ধুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক স্নিগ্ধেন্দু সরকার।

নিরাপদ খাদ্য বিষয়ক উদ্ধুদ্ধকরণ কার্যক্রম উপলক্ষ্যে আম্বরখানা এলাকায় সকল খাদ্যস্থাপনা ও হোটেল-রেস্তোঁরায় এ উদ্ধুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা হোটেল- রেস্তোঁরা সমিতির প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এর সমন্বয়ে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়াও উক্ত কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক লিফলেট, হেডক্যাপ এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

এসময় ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহে সর্বোচ্চ সতর্ক থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১