প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২ ২০:০৫ (বুধবার)
জগন্নাথপুরে শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর উপজেলার কুবাজপুর সুন্নীয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক শিবগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম কারী মাওলানা শামছুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় সম্মানিত ইমাম ও শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-৩৩