প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২২ ২০:০৯ (শনিবার)
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিকে অভিন্দন জানিয়ে দক্ষিণ সুরমায় স্বাগত মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানের নেতৃত্বে এই স্বাগত মিছিল বের করা হয়।

স্বাগত মিছিলটি দক্ষিণ সুরমার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ভার্থখলা পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।

বক্তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়সহ সকল আন্দোলন সংগ্রামে সবাইকে রাজপথে আন্দোলনে এগিয়ে আসতে হবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সেকুল আহমেদ, কুচাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকের রহমান, বরইকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমান আহমেদ সাধারণ সম্পাদক সাকি কাউসার,সাংগঠনিক সম্পাদক মিফতাতুল তাহমিদ, সিলাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির আলী খান, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, তেতলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বাহা উদ্দিন তারেক, যুগ্ম সম্পাদক রাফি আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদুল হক চৌধুরী, দাউদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান,সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জুবেল মিয়া সাধারণত সম্পাদক শাহ সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ দক্ষিণ সুরমা উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০