গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন বলেন,
লক্ষীপাশা ইউনিয়নের জনগন মাহতাব উদ্দিন জেবুলকে ভালোবেসে, তাদের ইউনিয়নের মানোন্নয়নের জন্য চেয়ারম্যানের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছেন। আশা করি তিনি দায়িত্বকাল সঠিক ভাবে পালন করবেন। এ ইউনিয়নের জনগনের সেবা নিশ্চিত করলে আগামীতেও তাকে ভোটাররা মূল্যায়িত করবেন। বর্তমান সরকারের উদ্যোগ গ্রাম হবে শহর এইট বাস্তবায়িত করতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ।
তিনি বলেন, ন্যায় বিচার, সঠিক বণ্টন, হতদরিদ্রদের সহযোগীতা ও ইউনিয়ন পরিষদকে একটি জনসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারলে এ ইউনিয়ন মডেল হিসেবে গড়ে উঠবে। ইউনিয়নের আমুল পরিবর্তনের জন্য চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়নবাসীকে ঐক্যের সাথে কাজ করতে হবে।
শনিবার (২৩ এপ্রিল) হোনাচর কাওছারাবাদ সেন্টারে আয়োজিত কাওছারাবাদ কলেজের প্রতিষ্ঠাতা আখতার হোসেন কাওছারের সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলামের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন তরুন সমাজকর্মী কলিম উদ্দিন মাস্টার।
অনুষ্ঠানে ইউনিয়নবাসীর পক্ষ থেকে লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ইউপি সদস্য এনামুল হক আবুল ও সংরক্ষিত মহিলা সদস্যা নার্গিস পারভিনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ ওয়াদুদ এমরুল, শফি আহমদ চৌধুরী, লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুর রহিম নান্টু, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হেলাল আহমদ।
উপস্থিত ছিলেন- সমাজসেবী শিক্ষানুরাগী দেলওয়ার আহমদ, আতিকুর রহমান, গোলাম কিবরিয়া লিমন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ, লায়েছ আহমদ, সাজু আহমদ, আব্দুল কাদির, মাওলানা ইসমাঈল আলী, আলা উদ্দিন আলাই, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, হিফজুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে লক্ষীপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯
আইটি ল্যাব সলিউশন্স লি.