প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২২ ১৯:২৬ (শনিবার)
বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ছয়ফুল হকের বড় ভাই আর নেই

সিলেটের বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের বড় ভাই, বিশ্বনাথ পুরাণ বাজারের তরুণ ব্যবসায়ী মিনহাজুর রহমানের পিতা ও পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী মো. আফরোজ আলী (৭২) আর নেই।

তিনি রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বিকেল ৩টায় বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আফরোজ আলীর মরদেহ দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২২