প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১৩:৫৬ (বৃহস্পতিবার)
কাতারে প্রথমবারের মতো বাংলাদেশিদের নিয়ে ঈদুল ফিতরের নামাজ হবে

মধ্যে প্রাচ্যের দেশ কাতারে প্রায় সাড়ে চার লক্ষ বাংলাদেশীদের বসবাস। দেশটিতে প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এমন সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।

ঈদের দিন ভোর সাড়ে ৫ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে আমন্ত্রণ জানিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতে কাতারে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ সাদরে আমন্ত্রিত।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএ/এসডি-০৫