প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১৬:৩৫ (বুধবার)
ঈদুল ফিতরকে সামনে রেখে বিপণী বিতান পরিদর্শনে সিলেট চেম্বার নেতৃবৃন্দ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের কাপড়ের বাজার পরিদর্শন করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে নগরীর কুমারপাড়া, নয়াসড়ক ও পূর্ব জিন্দাবাজারে বিপণী বিতান পরিদর্শন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

এসময় চেম্বার সভাপতি তাহমিন আহমদ বিভিন্ন কাপড়ের শো-রুম ও বিপণী বিতানে ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা ও বেচা-কেনার খোঁজখবর নেন। তিনি করোনা সংক্রমন রোধে সকল বিপণী বিতানে সুরক্ষামূলক ব্যবস্থা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও তিনি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ কয়ছর আলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬